Numbers 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা, সেই পুরুষ বলছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তিনি ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বিয়োরের ছেলে বিলিয়ম এই কথা বলছে, যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তিনি আল্লাহ্র দেওয়া এই কালাম বলতে লাগলেন: “বাউরের ছেলে বালাম এই কথা বলছে, যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োরতনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বিলিয়ম এই ভাববানী বললেন: “বিয়োরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা| আমি যা কিছু স্পষ্ট দেখলাম সে সম্পর্কে বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁর ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে,