Numbers 24:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলো উপত্যকার মত বিস্তৃত, নদীর তীরের বাগানের মত, মাবুদের রোপিত অগুরু গাছের মত, জলাশয়ের তীরে এরস গাছের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“উপত্যকার মতো সেগুলি বিস্তৃত হয়, নদী-তীরের বাগানের মতো হয়; সদাপ্রভু দ্বারা রোপিত অগুরু গাছগুলির মতো, জলস্রোতের পাশে থাকা দেবদারু গাছগুলির মতো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেগুলি উপত্যকার ন্যায় বিস্তারিত, নদী তীরস্থ উদ্যানের তুল্য, সদাপ্রভুর রোপিত অগুরু বৃক্ষ-রাজির সদৃশ, জল-পার্শ্বস্থ এরস বৃক্ষ-রাজির ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইগুলি উপত্যকার ন্যায় বিস্তৃত, নদী-তীরস্থ উদ্যানের তুল্য, সদাপ্রভুর রোপিত অগুরু বৃক্ষরাজির সদৃশ, জলপার্শ্বস্থ এরস বৃক্ষরাজির ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো পড়ে আছে উপত্যকার মত, পড়ে আছে নদীর ধারের বাগানের মত, সদাপ্রভুর লাগানো অগুরু গাছের মত, জলের ধারের এরস গাছের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো পড়ে আছে উপত্যকার মত, পড়ে আছে নদীর ধারের বাগানের মত, মাবুদের লাগানো অগুরু গাছের মত, পানির ধারের এরস গাছের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তালিবনরেখার মত বিস্তৃত বহুদূর নদীতীরের উদ্যানের মত প্রসারিত যেন প্রভু পরমেশ্বরের রোপিত অগুরুবৃক্ষরাজি যেন জলাশয়ের তীরে সীডার তরুর শ্রেণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের তাঁবুগুলো তালগাছের সারির মতো, নদীর ধারের কনানের মতো| তোমরা প্রভুর দ্বারা রোপিত হওয়া সুমিষ্ট গন্ধগুল্মের মতো, জলের পাশে বেড়ে ওঠা এরস বৃক্ষের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেগুলি উপত্যকার মত বিস্তারিত, নদীর তীরের বাগানের মত, সদাপ্রভুর রোপণ করা জোলাপের মত, জলের ধারের এরস গাছের মত।