Numbers 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কলস থেকে পানি উথলে উঠবে, তার বীজ অনেক পানিতে সিক্ত হবে, তার বাদশাহ্‌ অগাগের চেয়েও মহান হবেন, তার রাজ্য উন্নত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বালতি থেকে জল উপচে পড়বে, তাদের বীজ প্রচুর জল পাবে। “তাদের রাজা হবেন অগাগ থেকেও মহৎ, উন্নত হবে তাদের রাজ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার কলস হইতে জল উথলিয়া উঠিবে, উহার বীজ অনেক জলে সিক্ত হইবে, উহার রাজা অগাগ অপেক্ষাও উচ্চ হইবেন, উহার রাজ্য উন্নত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার কলস হইতে জল উথলিয়া উঠিবে, উহার বীজ অনেক জলে সিক্ত হইবে, উহার রাজা অগাগ অপেক্ষাও উচ্চ হইবেন, উহার রাজ্য উন্নত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভারে বওয়া কলসী থেকে জল উপ্‌চে পড়বে, তাদের বীজ অনেক জল পেতে থাকবে। তাদের রাজা হবে অগাগের চেয়েও মহান, তাদের রাজ্য মহিমায় অনেক উঁচুতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভারে বওয়া কলসী থেকে পানি উপ্‌চে পড়বে, তাদের বীজ অনেক পানি পেতে থাকবে। তাদের বাদশাহ্‌ হবে অগাগের চেয়েও মহান, তাদের রাজ্য মহিমায় অনেক উঁচুতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পূর্ণ কুম্ভ থেকে উছলে পড়বে জল, বহুবর্ষণে সিঞ্চিত হবে তার বীজ, অগাগের চেয়েও দীর্ঘকায় হবে তার রাজ্য, তার রাজ্য হবে সমৃদ্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের জলের অভাব হবে না, এই জল তোমাদের বীজের বেডে ওঠার কাজে ব্যবহার করা যাবে| রাজা অগাগের থেকে তোমাদের রাজা অনেক মহৎ‌‌ হবেন| তোমাদের রাজ্য অনেক শ্রেষ্ঠতর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কলসী থেকে জল উথলে উঠবে, তার বীজ গভীর জলে পরিপূর্ণ হবে, তাদের রাজা অগাগের থেকেও মহত্তম হবে, তার রাজ্য উন্নত হবে।