Numbers 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ মিসর থেকে তাদের এনেছেন, তিনি ষাঁড়ের মত শক্তিশালী; সে তার বিপক্ষ জাতিদেরকে গ্রাস করবে, তাদের অস্থি চূর্ণ করবে, সে তীর দ্বারা তাদেরকে ভেদ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বর মিশর থেকে তাদের নির্গত করেছেন, তারা বন্য ষাঁড়ের মতো শক্তিশালী। বৈরী জাতিদের তারা ছিন্নভিন্ন করে, খণ্ডবিখণ্ড করে তাদের অস্থিগুলি, তিরগুলি দিয়ে তাদের বিদ্ধ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর মিসর হইতে উহাকে আনিতেছেন, সে গবয়ের ন্যায় শক্তিশালী; সে আপনার বিপক্ষ জাতিগণকে গ্রাস করিবে, তাহাদের অস্থি চূরমার করিবে, আপন বাণ দ্বারা তাহাদিগকে ভেদ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর মিসর হইতে উহাকে আনিতেছেন, সে গবয়ের ন্যায় শক্তিশালী; সে আপনার বিপক্ষ জাতিগণকে গ্রাস করিবে, তাহাদের অস্থি চূরমার করিবে, আপন বাণ দ্বারা তাহাদিগকে ভেদ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর মিসর থেকে তাদের বের করে এনেছেন, তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত। তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবে তারা তাদের গিলে ফেলবে, তাদের হাড় টুকরা টুকরা করবে, তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মিসর থেকে তাদের বের করে এনেছেন, তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত। তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবে তারা তাদের গিলে ফেলবে, তাদের হাড় টুকরা টুকরা করবে, তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে ঈশ্বর তাকে উদ্ধার করে এনেছেন, বন্যবৃষের বিক্রমের মতই তিনি তার পরাক্রমস্বরূপ। তার বিরোধী জাতিসমূহকে সে করবে গ্রাস, তাদের অস্থি করবে চূর্ণ শরজালে করবে তাদের বিদীর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর ঐ সমস্ত লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন| তারা বুনো ষাঁড়ের মতো শক্তিশালী| তারা তাদের সমস্ত শত্রুদের পরাজিত করবে| তারা তাদের হাড় ভেঙ্গে দেবে এবং তীর বিদ্ধ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর মিশর থেকে তাকে এনেছেন, সে বন্য ষাঁড়ের মত শক্তিশালী। সে তার বিপক্ষ জাতিদেরকে গিলে খাবে, তাদের হাড় চূরমার করে দেবে, নিজের বাণ দিয়ে তাদেরকে ভেদ করবে।