Numbers 24:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শয়ন করলো, গুঁড়ি মারলো, সিংহ ও সিংহীর মত; কে তাকে উঠাবে? যে তোমাকে দোয়া করে, সে দোয়া লাভ করে, যে তোমাকে বদদোয়া দেয়, সে বদ্‌দোয়াগ্রস্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহের মতোই তারা হামাগুড়ি দেয়, সিংহীর মতোই শয়ন করে; কোন সাহসী তাকে উঠাতে পারে? “যারা তোমাকে আশীর্বাদ করে তারা আশিস ধন্য হবে, যারা তোমাকে অভিশাপ দেয় তারা অভিশপ্ত হবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে? যে তোমাকে আশীর্ব্বাদ করে, সে আশীঃপ্রাপ্ত, যে তোমাকে শাপ দেয়, সে শাপগ্রস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে? যে তোমাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদ প্রাপ্ত, যে তোমাকে শাপ দেয়, সে শাপগ্রস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবে আর শুয়ে পড়বে, তখন কে তাদের জাগাতে সাহস করবে? যারা তোমাদের আশীর্বাদ করে তাদের উপর তেমনি আশীর্বাদ পড়ুক; আর যারা অভিশাপ দেয়, তাদের উপর তেমনি অভিশাপ পড়ুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবে আর শুয়ে পড়বে, তখন কে তাদের জাগাতে সাহস করবে? যারা তোমাদের দোয়া করে তাদের উপর তেমনি দোয়া পড়ুক; আর যারা বদদোয়া দেয়, তাদের উপর তেমনি বদদোয়া পড়ুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহের মত সে ওত পেতে শোয়, সিংহীর মত সে, কে তাকে জাগাবে? যে তোমাকে আশীর্বাদ করে সে-ও লাভ করুক আশীর্বাদ, যে তোমাকে শাপ দেয় সে হোক অভিশপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েল একটি সিংহের মতো, গুঁড়ি মেরে শুয়ে আছে| হ্যাঁ, তারা তেজী সিংহের মতো, এবং কেউই তাকে জাগাতে চায় না| যদি কোনো ব্যক্তি তোমাকে আশীর্বাদ করে তবে সে নিজের আশীর্বাদ পাবে এবং যদি কোনোও ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে গুঁড়িসুটি মারল, সিংহের মত ও সিংহীর মত। কার তাকে বিরক্ত করার সাহস আছে? যে তাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদ প্রাপ্ত হয়, যে তাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হয়।”