Numbers 25:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইল শিটীমে বাস করলো, আর লোকেরা মোয়াবের কন্যাদের সঙ্গে জেনায় লিপ্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিটিমে অবস্থানকালে ইস্রায়েলীরা, মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচারে লিপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিটীম শহরের কাছে থাকবার সময় ইস্রায়েলীয়েরা মোয়াবীয় স্ত্রীলোকদের সংগে ব্যভিচার শুরু করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিটীম শহরের কাছে থাকবার সময় বনি-ইসরাইলরা মোয়াবীয় স্ত্রীলোকদের সংগে জেনা শুরু করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিটিম-এ বসতি করার সময় ইসরয়েলীরা মোয়াব দেশের রমণীদের সঙ্গে অবৈধ সংসর্গে লিপ্ত হতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিটীমের কাছে ইস্রায়েলের লোকরা শিবির স্থাপন করেছিল| সেই সময় ইস্রায়েলের লোকরা মোয়াবের স্ত্রীলোকের সঙ্গে যৌন পাপে লিপ্ত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল শিটীমে বাস করল এবং লোকেরা মোয়াবের মেয়েদের সঙ্গে ব্যভিচার করতে শুরু করল।