Numbers 25:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকদের মধ্যে আমার পক্ষে গভীর আগ্রহ প্রকাশ করাতে ইমাম হারুনের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস বনি-ইসরাইলদের মধ্য থেকে আমার ক্রোধ নিবৃত্ত করলো; এজন্য আমি অন্তর্জ্বালায় বনি-ইসরাইলকে সংহার করলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস, ইস্রায়েলীদের প্রতিকূলে আমার ক্রোধ নিবৃত্ত করেছে, কারণ আমার সম্মান রক্ষার জন্য আমার মতোই সেও উদ্যোগী হয়েছে। তাই আমি ক্রোধ প্রকাশ করে তাদের শেষ করে দিইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকদের মধ্যে আমার পক্ষে অন্তর্জ্বালা প্রকাশ করাতে হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস ইস্রায়েল-সন্তানগণ হইতে আমার ক্রোধ নিবৃত্ত করিল; এই জন্য আমি অন্তর্জ্বালায় ইস্রায়েল-সন্তানগণকে সংহার করিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকদের মধ্যে আমার পক্ষে অন্তর্জ্বালা প্রকাশ করাতে হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস ইস্রায়েল সন্তানগণ হইতে আমার ক্রোধ নিবৃত্ত করিল; এই জন্য আমি অন্তর্জ্বালায় ইস্রায়েল-সন্তানগণকে সংহার করিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিত হারোণের নাতি, অর্থাৎ ইলিয়াসরের ছেলে পীনহস ইস্রায়েলীয়দের উপর থেকে আমার ক্রোধ দূর করেছে। ইস্রায়েলীয়দের মধ্যে সে আমার পাওনা ভক্তি সম্বন্ধে আমারই মত আগ্রহী। তাই আমার পাওনা ভক্তি সম্বন্ধে আমার গভীর আগ্রহ থাকলেও আমি তাদের শেষ করে দিই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমাম হারুনের নাতি, অর্থাৎ ইলিয়াসরের ছেলে পীনহস বনি-ইসরাইলদের উপর থেকে আমার গজব দূর করেছে। বনি-ইসরাইলদের মধ্যে সে আমার পাওনা সম্মান সম্বন্ধে আমারই মত আগ্রহী। তাই আমার পাওনা সম্মান সম্বন্ধে আমার গভীর আগ্রহ থাকলেও আমি তাদের শেষ করে দিই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আমার লোকদের অন্তর্জ্বালায় জ্বলছি; আমি চাই তারা কেবলমাত্র আমার থাকবে| যাজক হারোণের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস ইস্রায়েলের লোকদের আমার আক্রোশ থেকে বাঁচিয়েছে| সুতরাং আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে তাদের হত্যা করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“লোকদের মধ্যে আমার পক্ষে অন্তরের জ্বালা প্রকাশ করাতে পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি ইস্রায়েল সন্তানদের থেকে আমার রাগ থামাল। তাই জন্য আমি প্রচণ্ড রাগে ইস্রায়েল সন্তানদের হত্যা করলাম না।