Numbers 25:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা তার ও তার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী ইমামতির নিয়ম হবে; কেননা সে তার আল্লাহ্র পক্ষে ভীষণ আগ্রহ প্রকাশ করেছে এবং বনি-ইসরাইলদের জন্য কাফ্ফারা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ও তার বংশধরেরা চিরকাল যাজকত্ব পদের জন্য চুক্তিবদ্ধ হল, কারণ সে তার ঈশ্বরের সম্মান রক্ষার উদ্যোগী হয়ে ইস্রায়েলীদের জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা তাহার পক্ষে ও তাহার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হইবে; কেননা সে আপন ঈশ্বরের পক্ষে অন্তর্জ্বালা প্রকাশ করিয়াছে, এবং ইস্রায়েল-সন্তানগণের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা তাহার পক্ষে ও তাহার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হইবে; কেননা সে আপন ঈশ্বরের পক্ষে অন্তর্জ্বালা প্রকাশ করিয়াছে, এবং ইস্রায়েল-সন্তানগণের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার ঈশ্বরের পাওনা ভক্তি সম্বন্ধে আগ্রহী হয়ে ইস্রায়েলীয়দের পাপ ঢাকা দেবার কাজ করেছে বলে আমি তার জন্য এমন ব্যবস্থা স্থাপন করছি যাতে পুরোহিতের পদ তার ও তার বংশধরদের মধ্যে চিরকাল ধরে থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার আল্লাহ্র পাওনা সম্মান সম্বন্ধে আগ্রহী হয়ে বনি-ইসরাইলদের গুনাহ্ ঢাকা দেবার কাজ করেছে বলে আমি তার জন্য এমন ব্যবস্থা স্থাপন করছি যাতে ইমামের পদ তার ও তার বংশধরদের মধ্যে চিরকাল ধরে থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ও তার পরবর্তী বংশধরেরা চিরকাল আমার পৌরোহিত্য করবে, কারণ সে তার ঈশ্বরের জন্য ঐকান্তিক আগ্রহ দেখিয়েছে এবং ইসরায়েলীদের হয়ে প্রায়শ্চিত্ত সাধন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটি হলো চুক্তি; সে এবং তারপরে তার পরিবারের সদস্যরা সকল সময়ই যাজক হবে, কারণ ঈশ্বর সম্পর্কে তার এক তীব্র টান আছে এবং সে এমন কাজ করেছে যাতে ইস্রায়েলের লোকরা পবিত্র হয়!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা তার পক্ষে ও তার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হবে, কারণ সে আমাকে, তার ঈশ্বরের অন্তরের জ্বালা প্রকাশ করেছে। সে ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করেছে’।”