Numbers 25:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলীয় যে পুরুষ ঐ মাদিয়ানীয়া স্ত্রীর সঙ্গে নিহত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োন গোষ্ঠীর এক জন কুলপতি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ইস্রায়েলী ব্যক্তি, ওই মিদিয়নীয় স্ত্রীলোকটির সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি। সে সালুর ছেলে ও শিমিয়োনীয় গোষ্ঠীর একজন নেতা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সহিত হত হইয়াছিল, তাহার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োনীয়দের এক জন পিতৃকুলাধ্যক্ষ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সহিত হত হইয়াছিল, তাহার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োনীয়দের একজন পিতৃকুলাধ্যক্ষ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ইস্রায়েলীয় লোকটিকে সেই মিদিয়নীয় স্ত্রীলোকের সংগে মেরে ফেলা হয়েছিল তার নাম ছিল সিম্রি। সে ছিল শালূর ছেলে এবং শিমিয়োন-গোষ্ঠীর একটি বংশের নেতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইসরাইলীয় লোকটিকে সেই মাদিয়ানীয় স্ত্রীলোকের সংগে হত্যা করা হয়েছিল তার নাম ছিল সিম্রি। সে ছিল শালূর ছেলে এবং শিমিয়োন-গোষ্ঠীর একটি বংশের নেতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই মিদিয়নী নারীর সঙ্গে যে ইসরায়েলী লোকটি নিহত হয়েছিল তার নাম জিম্রী। সে ছিল সালুর পুত্র এবং শিমিয়োন গোষ্ঠীর একজন কুলপতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নীয়া স্ত্রীলোকটির সঙ্গে যে ইস্রায়েলীয় লোকটি হত হয়েছিল সে ছিল সালুর পুত্র সিম্রি| সে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর একটি পরিবারের নেতা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর ছেলে; সে শিমিয়োনীয়দের একজন পূর্বপুরুষের নেতা ছিল।