Numbers 25:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা পিয়োর বিষয়ক ছলনায় এবং সেই পিয়োরের জন্য মহামারীর দিনে তাদের জ্ঞাতি মাদিয়ানীয় গোষ্ঠী প্রধানের কন্যা কস্‌বী বিষয়ক ছলনায়, তারা তোমাদেরকে প্রবঞ্চনা করে কষ্ট দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারাও তোমাদের শত্রু-জ্ঞান করেছে; তারা পিয়োর সংক্রান্ত বিষয়ে এবং মিদিয়নীয় জনৈক নেতার মেয়ে তাদের বোন কস্‌বী নামক যে স্ত্রীলোকটি হত হয়েছিল, তার মাধ্যমে তোমাদের প্রতারণা করেছিল। পরিণতিস্বরূপ, এই পিয়োরের জন্য তোমরা মহামারিতে আক্রান্ত হয়েছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পিয়োর বিষয়ক ছলে এবং সেই পিয়োর জন্য মারীর দিবসে হতা তাহাদের আত্মীয়া কস্‌বী নাম্নী মিদিয়নীয়া অধ্যক্ষের কন্যা বিষয়ক ছলে তাহারা তোমাদিগকে প্রবঞ্চনা করিয়া ক্লেশ দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা পিয়োর বিষয়ক ছলে এবং সেই পিয়োরের জন্য মহামারীর দিবসে হতা তাহাদের আত্মীয়া কস্‌বী নাম্নী মিদিয়নীয়া অধ্যক্ষের কন্যা বিষয়ক ছলে তাহারা তোমাদিগকে প্রবঞ্চনা করিয়া ক্লেশ দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ পিয়োরের দেবতার পূজা এবং কস্‌বীর ব্যাপার নিয়ে কৌশল খাটিয়ে তোমাদের ভুল পথে নিয়ে গিয়ে তারা তোমাদের শত্রু হয়েছে। তুমি তো জান যে, এই কস্‌বী ছিল তাদের আত্মীয়া এবং একজন মিদিয়নীয় সর্দারের মেয়ে। পিয়োরের বাল দেবতার পূজার ফলে যখন তোমাদের মধ্যে মড়ক দেখা দিয়েছিল তখন ঐ স্ত্রীলোকটিকে মেরে ফেলা হয়েছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ পিয়োরের দেবতার পূজা এবং কস্‌বীর ব্যাপার নিয়ে কৌশল খাটিয়ে তোমাদের ভুল পথে নিয়ে গিয়ে তারা তোমাদের শত্রু হয়েছে। তুমি তো জান যে, এই কস্‌বী ছিল তাদের আত্মীয়া এবং একজন মাদিয়ানীয় সর্দারের মেয়ে। পিয়োরের বাল-দেবতার পূজার ফলে যখন তোমাদের মধ্যে মহামারী দেখা দিয়েছিল তখন ঐ স্ত্রীলোকটিকে হত্যা করা হয়েছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারাও পিয়োর-এর ছলনার দ্বারা তোমাদের প্রতারিত করে এই বিপত্তি ঘটিয়েছে এবং তাদের জ্ঞাতিভগ্নী মিদিয়নী গোষ্ঠী প্রধানের কন্যা কজ্‌বী, পিয়োরের মহামারীর সময় যে নিহত হয়েছিল, সেও ছিল তোমাদের দুঃখ কষ্টের অন্যতম কারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তারা তোমার সাথে শত্রুতা করেছে| তারা তোমাকে পিয়োরে প্রতারিত করেছিল| এবং তারা কস্বী নামক একজন স্ত্রীলোকের দ্বারা তোমাকে প্রতারিত করেছিল| সে ছিল এক মিদিয়নীয়া নেতার কন্যা| কিন্তু যখন ইস্রায়েলীয়দের মধ্যে অসুস্থতা দেখা দেয় সেই সময় তাকে হত্যা করা হয়েছিল| যখন লোকরা প্রতারিত হয়ে পিয়োরের বালের মূর্ত্তি পূজা করেছিল সেই সময় তাদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা যেমন তোমার সঙ্গে তাদের কুটিলতায় শত্রুর মত আচরণ করেছিল। তারা পিয়োর বিষয়ক মন্দতায় এবং সেই পিয়োর জন্য মহামারীর দিনের হতা তাদের আত্মীয়া কস্‌বী নামী মিদিয়নীয়া নেতার মেয়ে বিষয়ক মন্দতায় তোমাদেরকে পরিচালিত করেছিল।”