Numbers 25:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কন্যারা তাদেরকে তাদের দেবতার প্রসাদ ভোজনের দাওয়াত করলো এবং লোকেরা ভোজন করে তাদের দেবতাদের কাছে সেজ্‌দা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাদের দেবতাদের উদ্দেশে বলিকৃত খাদ্য খাওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাল। লোকেরা তা খেয়ে সেই দেবতাদের কাছে প্রণিপাত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কন্যারা তাহাদিগকে আপনাদের দেবপ্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিল, এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কন্যারা তাহাদিগকে আপনাদের দেব-প্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিল, এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব স্ত্রীলোকেরা তাদের দেব-দেবীর উদ্দেশে পশুবলির উৎসবে ইস্রায়েলীয়দের নিমন্ত্রণ করেছিল, আর ইস্রায়েলীয়েরাও তাদের সংগে খাওয়া-দাওয়া করে সেই সমস্ত দেবতাদের পূজা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব স্ত্রীলোকেরা তাদের দেব-দেবীর উদ্দেশে কোরবানীর উৎসবে বনি-ইসরাইলদের দাওয়াত করেছিল, আর বনি-ইসরাইলরাও তাদের সংগে খাওয়া-দাওয়া করে সেই সমস্ত দেবতাদের পূজা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঐ রমণীরা তাদের দেবতাদের উদ্দেশে উৎসর্গিত বলির প্রসাদ গ্রহণের জন্য ইসরায়েলীদের নিমন্ত্রণ করত। ইসরায়েলীরা সেই প্রসাদ গ্রহণ করে দেবতাদের পূজা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের স্ত্রীলোকরা লোকদের সেখানে আসার জন্য এবং তাদের মূর্ত্তিদের কাছে উৎসর্গে যোগদানের জন্য আমন্ত্রণ জানালো| সেই কারণে ইস্রায়েলীয়রা মূর্ত্তিদের পূজায যোগদান করল| তারা উৎসর্গীকৃত দ্রব্যসামগ্রী খেয়ে সেই মূর্ত্তিদের পূজাও করল| এইভাবে ইস্রায়েলের লোকরা বাল্-পিয়োরের মূর্ত্তির পূজা শুরু করল| তাই প্রভু তাদের ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মেয়েরা তাদেরকে নিজেদের দেবতার উদ্দেশ্যে উত্সর্গ করা বলি খাওয়ার জন্য নিমন্ত্রণ করল এবং লোকেরা খেয়ে তাদের দেবতাদের কাছে প্রণাম করল।