Numbers 25:3 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইল বাল্-পিয়োর (দেবতার) প্রতি আসক্ত হতে লাগল; অতএব ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে ইস্রায়েল, পিয়োরের বায়ালের উপাসনায় যোগ দিল। তখন তাদের বিপক্ষে সদাপ্রভুর ক্রোধ বহ্নিমান হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ইস্রায়েলীয়েরা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিতে লাগল। তাতে তাদের উপর সদাপ্রভুর ক্রোধের আগুন জ্বলে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বনি-ইসরাইলরা পিয়োর পাহাড়ের বাল-দেবতার পূজায় যোগ দিতে লাগল। তাতে তাদের উপর মাবুদের গজবের আগুন জ্বলে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রমে ইসরায়েলীরা পিয়োরের বেলদেবের ভক্ত হয়ে উঠল এবং তার ফলে প্রভু পরমেশ্বর তাদের প্রতি রুষ্ট হলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের লোকেরা বাল্ পিয়োর দেবতার প্রতি আসক্ত হতে লাগল এবং ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভু রাগে জ্বলে উঠলেন।