Numbers 25:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ইসরাইলের বিচারকর্তাদেরকে বললেন, তোমরা প্রত্যেকে বাল-পিয়োরের প্রতি আসক্ত নিজ নিজ লোকদেরকে হত্যা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে পিয়োরের বায়াল-প্রতিমার উপাসনাকারী স্বজনদের অবশ্যই বধ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ইস্রায়েলের বিচারকর্ত্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল্-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ইস্রায়েলের বিচারকর্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি ইস্রায়েলীয় বিচারকর্তাদের বললেন, “তোমাদের অধীন যে সব লোকেরা পিয়োরের বাল দেবতার পূজায় যোগ দিয়েছে তাদের প্রত্যেককেই তোমাদের মেরে ফেলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা ইসরাইলীয় বিচারকর্তাদের বললেন, “তোমাদের অধীন যে সব লোকেরা পিয়োরের বাল-দেবতার পূজায় যোগ দিয়েছে তাদের প্রত্যেককেই তোমাদের হত্যা করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন ইসরায়েলীদের বিচারক মণ্ডলীকে বললেন, তোমারা প্রত্যেকে তোমাদের লোকজনের মধ্যে যারা পিয়োরের বেলদেবের প্রতি আসক্ত হয়েছে তাদের বধ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারণে মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারগোষ্ঠী থেকে সেই লোকগুলিকে খুঁজে হত্যা করো যারা পিয়োরের বালের মূর্ত্তি পূজা করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ইস্রায়েলের নেতাদেরকে বললেন, “তোমরা প্রত্যেকে বাল্ পিয়োরের প্রতি আসক্ত লোকেদেরকে হত্যা কর।”