Numbers 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, মূসা ও বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে বনি-ইসরাইলদের মধ্যে এক জন পুরুষ তার জ্ঞাতিদের কাছে এক মাদিয়ানীয়া স্ত্রীকে আনলো, সেই সময় লোকেরা জমায়েত-তাঁবুর দ্বারে কান্নাকাটি করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, একজন ইস্রায়েলী ব্যক্তি, মোশি এবং সমগ্র ইস্রায়েলী সমাজের দৃষ্টিগোচরে, একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তার বাড়িতে নিয়ে এল। তখন সমাগম তাঁবুর প্রবেশপথে, তারা সকলে কান্নাকাটি করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, মোশির ও ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে ইস্রায়েল-সন্তানদের মধ্যে এক পুরুষ আপন জ্ঞাতিগণের নিকটে এক মিদিয়নীয়া স্ত্রীকে আনিল, তৎকালে লোকেরা সমাগম-তাম্বুর দ্বারে রোদন করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, মোশির ও ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে ইস্রায়েল-সন্তানদের মধ্যে এক পুরুষ আপন জ্ঞাতিগণের নিকটে এক মিদিয়নীয়া স্ত্রীকে আনিল, তৎকালে লোকেরা সমাগম-তাম্বুর দ্বারে রোদন করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে মোশি ও ইস্রায়েলীয়েরা সবাই যখন মিলন-তাম্বুর দরজার কাছে কান্নাকাটি করছিল সেই সময় একজন ইস্রায়েলীয় তাদের চোখের সামনে দিয়েই একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তার পরিবারের লোকদের মধ্যে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে মূসা ও বনি-ইসরাইলরা সবাই যখন মিলন-তাম্বুর দরজার কাছে কান্নাকাটি করছিল সেই সময় একজন ইসরাইলীয় তাদের চোখের সামনে দিয়েই একজন মাদিয়ানীয় স্ত্রীলোককে তার পরিবারের লোকদের মধ্যে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় মোশি ও সমগ্র ইসরায়েলী জনতার সামনে একজন ইসরায়েলী মিদিয়ন দেশের এক নারীকে তার ঘরে নিয়ে গেল। লোকেরা তখন সম্মিলন শিবিরের দ্বারে বিলাপ করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর দেখ ঠিক সেই সময় একজন ইস্রায়েলীয় এক মিদিয়নীয়া স্ত্রীলোককে বাড়ীতে তার পরিবারের কাছে নিয়ে এল| সেখানে মোশি এবং অন্যান্য নেতারা যাতে এ সব দেখতে পান সেই জন্যই সে এটি করল| সেই সময় মোশি এবং অন্যান্য ইস্রায়েলীয়রা সমাগম তাঁবুর প্রবেশ পথে কাঁদছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল সন্তানদের মধ্যে এক পুরুষ তার আত্মীয়দের মধ্যে একজন মিদিয়নীয়া স্ত্রীকে আনল। এইসব মোশির ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে ঘটল, যখন লোকেরা সমাগম তাঁবুর প্রবেশপথে কাঁদছিল।