Numbers 25:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে ইমাম হারুনের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য থেকে উঠে হাতে বর্শা নিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস তা দেখলেন, তিনি সমাজ থেকে প্রস্থান করে হাতে একটি বর্শা নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বড়শা লইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বর্শা লইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত হারোণের নাতি ইলিয়াসরের ছেলে পীনহস এই ব্যাপার দেখে দল ছেড়ে হাতে বর্শা নিয়ে সেই ইস্রায়েলীয় লোকটির পিছনে পিছনে তার তাম্বুর ভিতরে গিয়ে ঢুকলেন এবং বর্শাটা তিনি সেই ইস্রায়েলীয় ও মিদিয়নীয় স্ত্রীলোকটির পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেন। এর পর ইস্রায়েলীয়দের মধ্য থেকে মড়ক দূর হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম হারুনের নাতি ইলিয়াসরের ছেলে পীনহস এই ব্যাপার দেখে দল ছেড়ে হাতে বর্শা নিয়ে সেই ইসরাইলীয় লোকটির পিছনে পিছনে তার তাম্বুর ভিতরে গিয়ে ঢুকলেন এবং বর্শাটা তিনি সেই ইসরাইলীয় ও মাদিয়ানীয় স্ত্রীলোকটির পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেন। এর পর বনি-ইসরাইলদের মধ্য থেকে মহামারী দূর হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হারোণের পৌত্র ও ইলিয়াসর পুত্র পিনহস এই ব্যাপার দেখে জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে এসে একটা বর্শা হাতে নিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াসরের পুত্র এবং যাজক হারোণের পৌত্র ছিলেন পীনহস| পীনহস ইস্রায়েলীয় লোকটিকে স্ত্রীলোকটিকে সঙ্গে নিয়ে শিবিরে আসতে দেখেছিলেন, সেজন্য তিনি সমাবেশ ত্যাগ করে তাঁর বর্শা নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি এইসব দেখে মণ্ডলীর মধ্যে থেকে উঠে হাতে বর্শা নিলেন।