Numbers 26:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে দুনিয়া মুখ খুলে তাদেরকে ও কারুনকে গ্রাস করেছিল, তাতে সেই দল মারা পড়লো এবং আগুন দুই শত পঞ্চাশজনকে গ্রাস করলো, আর তারা নিদর্শনস্বরূপ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী, তাঁর মুখ খুলে কোরহের সঙ্গে তার অনুগামী দলকে গ্রাস করেছিল। সেসময় আগুন, 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে পৃথিবী মুখ খুলিয়া তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল, এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, আর তাহারা নিদর্শনস্বরূপ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে পৃথিবী মুখ খুলিয়া তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল; এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, আর তাহারা নিদর্শন-স্বরূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোরহের সংগে এই দু’জনকেও পৃথিবী হাঁ করে গিলে ফেলেছিল; আর কোরহের দলের দু’শো পঞ্চাশ জন আগুনে পুড়ে মারা গিয়েছিল। এগুলো ইস্রায়েলীয়দের জন্য সতর্ক করবার চিহ্ন হয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুনের সংগে এই দু’জনকেও দুনিয়া হাঁ করে গিলে ফেলেছিল; আর কারুনের দলের দু’শো পঞ্চাশ জন আগুনে পুড়ে মারা গিয়েছিল। এগুলো বনি-ইসরাইলদের জন্য সতর্ক করবার চিহ্ন হয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় পৃথিবী দ্বিধা বিভক্ত হয়ে এদের ও কোরহকে গ্রাস করেছিল, তার ফলে এই দলের লোকজন মারা গিয়েছিল, এদের সঙ্গে আরও দুশো পঞ্চাশ জন মরেছিল আগুনে পুড়ে। এরা সকলেই হয়েছিল নিদর্শন স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল| এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল| সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের পৃথিবী মুখ খুলে তাদেরকে ও কোরহকে গিলে ফেলেছিল, তাতে সেই দল মারা গেল এবং আগুন দুশো পঞ্চাশ জনকে গিলে ফেলল, আর তারা নিদর্শন স্বরূপ হল।