Numbers 26:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কেনান দেশে ইন্তেকাল করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর ও ওনন, যিহূদার সন্তান। তারা সবাই কনানে মারা গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মরিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার বংশধর: এরা হল শেলা থেকে শেলায়ীয় বংশ, পেরস থেকে পেরসীয় বংশ এবং সেরহ থেকে সেরহীয় বংশ। যিহূদার আরও দুই ছেলের নাম ছিল এর ও ওনন। এরা আগেই কনান দেশে মারা গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বংশধর: এরা হল শেলা থেকে শেলায়ীয় বংশ, পেরস থেকে পেরসীয় বংশ এবং সেরহ থেকে সেরহীয় বংশ। এহুদার আরও দুই ছেলের নাম ছিল এর ও ওনন। এরা আগেই কেনান দেশে মারা গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহূদার পুত্র এর এবং ওনন। এর এবং ওনন কনান দেশে থাকতেই মারা গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: শেলা হতে শেলায়ীয় পরিবার| পেরস হতে পেরসীয় পরিবার| সেরহ হতে সেরহীয় পরিবার| যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার ছেলে এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল।