Numbers 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর মধ্যে নিজ নিজ পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদের, ইসরাইলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য সমস্ত লোককে গণনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বংশ অনুসারে সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের লোকগণনা করো। তাদের সবাইকে গণনা করো যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি এবং যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর মধ্যে আপন আপন পিতৃকুলানুসারে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে, ইস্রায়েলের যুদ্ধে গমনযোগ্য সমস্ত লোককে, গণনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর মধ্যে আপন আপন পিতৃকুলানুসারে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে, ইস্রায়েলের যুদ্ধে গমনযোগ্য সমস্ত লোককে গণনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়দের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাবার মত হয়েছে, পরিবার অনুসারে তোমরা তাদের সংখ্যা গণনা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয়দের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাবার মত হয়েছে, পরিবার অনুসারে তোমরা তাদের সংখ্যা গণনা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ইসরায়েলী জনমণ্ডলীর প্রত্যেক গোষ্ঠীর কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের সামরিক যোগ্যতা সম্পন্ন লোকদের সংখ্যা গণনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর| 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ী তালিকাভুক্ত করো| এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার যোগ্যতাসম্পন্ন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর মধ্যে নিজের পূর্বপুরুষ অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদেরকে, ইস্রায়েলের যুদ্ধে যাবার যোগ্য সমস্ত লোককে, গণনা কর।”