Numbers 26:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা ও ইমাম ইলিয়াসর জেরিকোর নিকটস্থ জর্ডান-সমীপে মোয়াবের উপত্যকাতে তাদেরকে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি ও যাজক ইলীয়াসর, মোয়াবের সমতলে, জর্ডনের কাছে, যিরীহোর অপর পাশে, তাদের সঙ্গে আলাপ করলেন ও বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি ও ইলিয়াসর যাজক যিরীহোর নিকটস্থ যর্দ্দন-সমীপে মোয়াবের তলভূমিতে তাহাদিগকে কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি ও যাজক ইলিয়াসর যিরীহোর নিকটস্থ যর্দন-সমীপে মোয়াবের তলভূমিতে তাহাদিগকে কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিরীহোর উল্টা দিকে যর্দন নদীর ধারে মোয়াবের যে সমভূমি আছে সেখানে পুরোহিত ইলিয়াসর ও মোশি নেতাদের বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই জেরিকোর উল্টা দিকে জর্ডান নদীর ধারে মোয়াবের যে সমভূমি আছে সেখানে ইমাম ইলিয়াসর ও মূসা নেতাদের বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও পুরোহিত ইলিয়াসর মোয়াবের উপত্যকায় যিরিহোর কাছাকাছি জর্ডনের তীরে ইসরায়েলীদের সমবেত করে বললেন, কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের লোকদের সংখ্যা গণনা কর। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন। মিশর থেকে যে ইসরায়েলীরা বেরিয়ে এসেছিল তাদের তালিকা:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল| এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে| সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি ও ইলীয়াসর যাজক যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশে মোয়াবের সমভূমিতে তাদেরকে বললেন,