Numbers 26:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীমের সন্তানদের এসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচ শত লোক হল। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এরা ইউসুফের সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই ইফ্রয়িম গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 32,500। গোষ্ঠী অনুযায়ী, এরা সকলে যোষেফের বংশধর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িমের সন্তানদের এই সকল গোষ্ঠী গণিত হইলে বত্রিশ সহস্র পাঁচ শত লোক হইল; আপন আপন গোষ্ঠী অনুসারে ইহারা যোষেফের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িমের সন্তানদের এই সকল গোষ্ঠী গণিত হইলে বত্রিশ সহস্র পাঁচ শত লোক হইল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইহারা যোষেফের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলো ইফ্রয়িম-গোষ্ঠীর লোকদের বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল বত্রিশ হাজার পাঁচশো। বংশ অনুসারে এরাই ছিল যোষেফের বংশধর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলো আফরাহীম-গোষ্ঠীর লোকদের বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল বত্রিশ হাজার পাঁচশো। বংশ অনুসারে এরাই ছিল ইউসুফের বংশধর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরণের পরিবারভুক্ত এরণ গোষ্ঠী। এরা সকলে ইফ্রয়িমের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো। এরা যোষেফ বংশের বিভিন্ন গোষ্ঠী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন| ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িমের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচশো লোক হল; নিজেদের গোষ্ঠী অনুসারে এরা যোষেফের সন্তান।