Numbers 26:54 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার লোক বেশি তুমি তাকে বেশি ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে, যার যত গণনা-করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বড়ো দলকে বেশি এবং ছোটো দলকে অল্প স্বত্বাধিকার দিতে হবে। নামের তালিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাধিকার লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার লোক অধিক, তুমি তাহাকে অধিক অধিকার দিবে, ও যাহার লোক অল্প, তাহাকে অল্প অধিকার দিবে, যাহার যত গণিত লোক, তাহাকে তত অধিকার দেওয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার লোক অধিক তুমি তাহাকে অধিক অধিকার দিবে ও যাহার লোক অল্প, তাহাকে অল্প অধিকার দিবে, যাহার যত গণিত লোক, তাহাকে তত অধিকার দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে গোষ্ঠীর লোকসংখ্যা বেশী সেই গোষ্ঠীকে বেশী এবং যে গোষ্ঠীর লোকসংখ্যা কম সেই গোষ্ঠীকে কম জায়গা দিতে হবে। প্রত্যেক গোষ্ঠী তার গণনা করা লোকদের সংখ্যা অনুসারে জায়গার অধিকারী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে গোষ্ঠীর লোকসংখ্যা বেশী সেই গোষ্ঠীকে বেশী এবং যে গোষ্ঠীর লোকসংখ্যা কম সেই গোষ্ঠীকে কম জায়গা দিতে হবে। প্রত্যেক গোষ্ঠী তার গণনা করা লোকদের সংখ্যা অনুসারে জায়গার অধিকারী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে গোষ্ঠীর লোকসংখ্যা বেশী সেই গোষ্ঠীকে বেশি এবং যার লোকসংখ্যা কম তাকে কম সম্পত্তি দিতে হবে। গণনাভুক্ত লোকসংখ্যার অনুপাতে সম্পত্তি বন্টন করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে| যার যত লোক তাকে ততটা অধিকার দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার লোক বেশি, তুমি তাকে বেশি অধিকার দেবে ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে; যার যত গণনা করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে।