Numbers 26:55 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও দেশ গুলিবাঁট দ্বারা বিভক্ত হবে; তারা নিজ নিজ পিতৃবংশের নাম অনুসারে অধিকার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভূমি নিশ্চিতরূপে গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে। পিতৃ-গোষ্ঠীর নাম অনুযায়ী প্রতিটি দল স্বত্বাধিকার লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি দেশ গুলিবাঁট দ্বারা বিভক্ত হইবে; তাহারা আপন আপন পিতৃবংশের নামানুসারে অধিকার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি দেশ গুলিবাঁট দ্বারা বিভক্ত হইবে; তাহারা আপন আপন পিতৃবংশের নামানুসারে অধিকার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোথায় কোন্ গোষ্ঠী জায়গা পাবে তা গুলিবাঁট করে ঠিক করতে হবে। প্রত্যেক বংশের পাওনা অংশ তার গোষ্ঠীর নামে দেওয়া এলাকার মধ্যেই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোথায় কোন্ গোষ্ঠী জায়গা পাবে তা গুলিবাঁট করে ঠিক করতে হবে। প্রত্যেক বংশের পাওনা অংশ তার গোষ্ঠীর নামে দেওয়া এলাকার মধ্যেই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাশার দান ফেলে দেশ বন্টন করতে হবে এবং পিতৃপুরুষের নামে তাদের সম্পত্তির অধিকার দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে দেশ গুলিবাঁটের মাধ্যমে বিভক্ত হবে; তারা নিজেদের পূর্বপুরুষের বংশ অনুসারে অধিকার পাবে।