Numbers 26:57 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজ নিজ গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এসব লোককে গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল: গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোণ হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোন হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশ হিসাবে গণনা করা লেবীয়েরা হল গের্শোন থেকে গের্শোনীয় বংশ, কহাৎ থেকে কহাতীয় বংশ এবং মরারি থেকে মরারীয় বংশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশ হিসাবে গণনা করা লেবীয়রা হল গের্শোন থেকে গের্শোনীয় বংশ, কহাৎ থেকে কহাতীয় বংশ এবং মরারি থেকে মরারীয় বংশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল| লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল: গের্শোন হতে গের্শোনীয় পরিবার| কহাত্ হতে কহাতীয় পরিবার| মরারি হতে মরারীয় পরিবার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদের গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এইসব লোক গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।