Numbers 26:59 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ কহাতের পুত্র অম্রাম। ইমরানের স্ত্রীর নাম ইউখাবেজ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়। তিনি ইমরানের জন্য হারুন, মূসা ও তাঁদের বোন মরিয়মকে প্রসব করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্রামের স্ত্রীর নাম যোকেবদ। ইনি লেবির বংশ। মিশরে ও লেবি গোষ্ঠীতে তাঁর জন্ম হয়েছিল। অম্রামের জন্য তিনি হারোণ, মোশি ও তাঁদের দিদি মরিয়মকে জন্ম দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ কহাতের পুত্র অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ। মিসর দেশে লেবি-গোষ্ঠীর মধ্যে তাঁর জন্ম হয়েছিল। তাঁর গর্ভে অম্রামের ছেলে হারোণ ও মোশি এবং তাঁদের বোন মরিয়মের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমরানের স্ত্রীর নাম ছিল ইউখাবেজ। মিসর দেশে লেবি-গোষ্ঠীর মধ্যে তাঁর জন্ম হয়েছিল। তাঁর গর্ভে ইমরানের ছেলে হারুন ও মূসা এবং তাঁদের বোন মরিয়মের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোহাৎ-এর পুত্র অম্রম। অম্রমের স্ত্রীর নাম যোকেবদ, ইনি ছিলেন লেবির কন্যা। লেবির বংশে মিশরে এঁর জন্ম হয়। এঁর গর্ভে অম্রামের সন্তান হারোণ, মোশি ও তাঁদের বোন মিরিয়মের জন্ম হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ| তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| তাঁর জন্ম হয়েছিল মিশরে| অম্রাম এবং যোকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি| তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ কহাতের ছেলে অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির মেয়ে, মিশরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাদের বোন মরিয়মকে প্রসব করেছিলেন।