Numbers 26:61 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের সম্মুখে নাপাক আগুন নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নাদব ও অবীহূ অশুচি আগুনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করায় মারা পড়েছিল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কাছে নিয়মের বাইরের আগুনে ধূপ উৎসর্গ করতে গিয়ে নাদব আর অবীহূ মারা গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কাছে নিয়মের বাইরের আগুনে ধূপ কোরবানী করতে গিয়ে নাদব আর অবীহূ মারা গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সাক্ষাতে অবৈধ অগ্নি নিবেদন করায় নাদব ও অবিহুর মৃত্যু হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর সামনে ইতর আগুন নিবেদন করার জন্য নাদব ও অবীহূ মারা পড়ে।