Numbers 26:62 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক পুরুষ গণনা করা হলে তেইশ হাজার জন হল; বনি-ইসরাইলদের মধ্যে তাদেরকে কোন অধিকার না দেওয়াতে বনি-ইসরাইলদের মধ্যে তাদের গণনা করা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক মাস বা তারও বেশি বয়স্ক লেবীয়দের সব পুরুষের গণিত সংখ্যা ছিল 23,000। অন্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি, কারণ তাদের মধ্যে তারা কোনো স্বত্বাধিকার প্রাপ্ত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ গণিত হইলে তেইশ সহস্র জন হইল; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদিগকে কোন অধিকার দত্ত না হওয়াতে তাহারা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ গণিত হইলে তেইশ সহস্র জন হইল; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদিগকে কোন অধিকার দত্ত না হওয়াতে তাহারা ইস্রায়েল সন্তানগণের মধ্যে গণিত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক মাস বা তার বেশী বয়সের লেবীয় পুরুষের সংখ্যা ছিল তেইশ হাজার। ইস্রায়েলীয়দের মধ্যে এদের কোন জায়গার অধিকার দেওয়া হয় নি বলে অন্যান্য ইস্রায়েলীয়দের সংগে এদের গোণা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক মাস বা তার বেশী বয়সের লেবীয় পুরুষের সংখ্যা ছিল তেইশ হাজার। বনি-ইসরাইলদের মধ্যে এদের কোন জায়গার অধিকার দেওয়া হয় নি বলে অন্যান্য বনি-ইসরাইলদের সংগে এদের গোণা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবি বংশের এক মাস এবং তার চেয়ে বেশী বয়সের পুরুষ সন্তানের সংখ্যা গণনা করা হলে তা হল তেইশ হাজার। ইসরায়েলীদের অধিকৃত সম্পত্তিতে তাদের কোন অংশ না থাকায় ইসরায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন| কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি| প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবার মধ্যে এক মাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ গণনা করা হলে তেইশ হাজার জন হল; ইস্রায়েল সন্তানের মধ্যে তাদেরকে কোন অধিকার না দেওয়াতে তাদের ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা হয়নি।