Numbers 26:63 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব লোককে মূসা ও ইমাম ইলিয়াসর গণনা করলেন। তাঁরা জেরিকোর নিকটস্থ জর্ডান-সমীপে মোয়াবের উপত্যকাতে বনি-ইসরাইলকে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও যাজক ইলীয়াসর মোয়াবের সমতলে জর্ডনের তীরে যিরীহোর অপর পাশে এই ইস্রায়েলীদের গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল লোক মোশি ও ইলিয়াসর যাজক কর্ত্তৃক গণিত হইল। তাঁহারা যিরীহোর নিকটস্থ যর্দ্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল লোক মোশি ও ইলিয়াসর যাজক কর্তৃক গণিত হইল। তাঁহারা যিরীহোর নিকটস্থ যর্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে লোকগণনার সময় মোশি ও পুরোহিত ইলিয়াসর এই লোকদেরই গণনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকোর উল্টাদিকে জর্ডান নদীর ধারে মোয়াবের সমভূমিতে আদমশুমারীর সময় মূসা ও ইমাম ইলিয়াসর এই লোকদেরই গণনা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও পুরোহিত ইলিয়াসর এই লোক গণনা করলেন। তাঁরা মোয়াবের উপত্যকায় যিরিহোর কাছে জর্ডনের তীরে ইসরায়েলীদের সংখ্যা নিরূপণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের যর্দন উপত্যকায় থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন| এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইসব লোক মোশি ও ইলীয়াসর যাজকের কর্তৃত্বে গণনা করা হল। তাঁরা যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশের মোয়াবের উপভূমিতে ইস্রায়েল সন্তানদের গণনা করলেন।