Numbers 26:64 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মূসা ও ইমাম হারুন যখন সিনাই মরুভূমিতে বনি-ইসরাইলকে গণনা করেছিলেন, তখন যাদেরকে তাঁরা গণনা করেছিলেন, তাদের এক জনও এদের মধ্যে ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও যাজক হারোণ, সীনয় মরুভূমিতে, যে ইস্রায়েলীদের গণনা করেছিলেন, এই গণিত লোকদের মধ্যে তাদের একজনও অন্তর্ভুক্ত ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্ত্তৃক গণিত হইয়াছিল, তাহাদের এক জনও ইহাদের মধ্যে ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্তৃক গণিত হইয়াছিল, তাহাদের একজনও ইহাদের মধ্যে ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মোশি ও পুরোহিত হারোণ যখন সিনাই মরু-এলাকায় ইস্রায়েলীয়দের গণনা করেছিলেন তখন এই সব লোকদের কেউ তাদের মধ্যে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মূসা ও ইমাম হারুন যখন সিনাই মরুভূমিতে বনি-ইসরাইলদের গণনা করেছিলেন তখন এই সব লোকদের কেউ তাদের মধ্যে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও পুরোহিত হারোণ যখন সিনাই প্রান্তরে ইসরায়েলীদের গণনা করেছিলেন, তখন যারা তাঁদের তালিকাভুক্ত হয়েছিল তাদের একজনও এই গণনার অন্তর্ভুক্ত হয় নি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বহু বছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না| ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না।