Numbers 26:65 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুভূমিতে মরবেই মরবে; আর তাদের মধ্যে যিফূন্নির পুত্র কালুত ও নূনের পুত্র ইউসা ছাড়া এক জনও অবশিষ্ট রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে এক জনও অবশিষ্ট রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে একজনও অবশিষ্ট রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ সব ইস্রায়েলীয়দের সম্বন্ধেই সদাপ্রভু বলেছিলেন যে, তারা নিশ্চয়ই মরু-এলাকায় মারা পড়বে। আর সত্যিই তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া আর কেউই বেঁচে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ সব বনি-ইসরাইলদের সম্বন্ধেই মাবুদ বলেছিলেন যে, তারা নিশ্চয়ই মরুভূমিতে মারা পড়বে। আর সত্যিই তাদের মধ্যে যিফুন্নির ছেলে কালুত ও নূনের ছেলে ইউসা ছাড়া আর কেউই বেঁচে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে| কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন| তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না।