Numbers 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কারুনের দল যখন মাবুদের সঙ্গে ঝগড়া করেছিল, সেই সময় তার মধ্যে মণ্ডলীর বেছে নেওয়া লোক, যে দাথন ও অবীরাম মূসা ও হারুনের সঙ্গে ঝগড়া করেছিল, এরা সেই দুই জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ইলীয়াবের ছেলেেরা হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন ও অবীরাম ছিলেন সম্প্রদায়ের আধিকারিক, যারা মোশি ও হারোণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা কোরহের অনুগামীদলের অন্তর্ভুক্ত ছিল, যখন তারা সদাপ্রভুর বিপক্ষে বিদ্রোহ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কোরহের দল যখন সদাপ্রভুর সহিত বিবাদ করিয়াছিল, তৎকালে তাহার মধ্যে মণ্ডলীর সমাহূত লোক যে দাথন ও অবীরাম মোশির ও হারোণের সহিত বিবাদ করিয়াছিল, তাহারা এই দুই জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কোরহের দল যখন সদাপ্রভুর সহিত বিবাদ করিয়াছিল, তৎকালে তাহার মধ্যে মণ্ডলীর সমাহূত লোক যে দাথন ও অবীরাম মোশির ও হারোণের সহিত বিবাদ করিয়াছিল, তাহারা এই দুই জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর ইলীয়াবের ছেলেদের নাম হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন আর অবীরাম ছিল ইস্রায়েলীয়দের সেই দু’জন নেতা যারা মোশি ও হারোণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আবার কোরহের দল যখন সদাপ্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন এরাও সেই দলের মধ্যে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ইলীয়াবের ছেলেদের নাম হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন আর অবীরাম ছিল বনি-ইসরাইলদের সেই দু’জন নেতা যারা মূসা ও হারুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আবার কারুনের দল যখন মাবুদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন এরাও সেই দলের মধ্যে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াবের পুত্র: নমুয়েল, দাথন ও অবীরাম, মোসি ও হারোণের বিরোধিতা করে যারা কোরহের দলে যোগ দিয়েছিল এবং প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা ছিল তাদের নেতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীয়াবের তিন পুত্র নমূয়েল, দাথন এবং অবীরাম| দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন| কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম। এরাই সেই দাথন ও অবীরাম যারা কোরহের দলকে অনুসরণ করেছিল যখন তারা মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।