Numbers 27:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফের পুত্র মানশার গোষ্ঠীভুক্ত সলফাদের কন্যারা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মানশার সন্তান। সেই কন্যাদের নাম হল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির ছেলে মাখীর, তাঁর ছেলে গিলিয়দ, তাঁর ছেলে হেফর; তাঁর ছেলে সলফাদের মেয়েরা, যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীভুক্ত ছিল। সেই মেয়েদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীভূক্ত সলফাদের কন্যাগণ আসিল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই কন্যাদের নাম এই এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠী-ভুক্ত সলফাদের কন্যাগণ আসিল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই কন্যাদের নাম এই- মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সলফাদের মেয়েরা ছিল যোষেফের ছেলে মনঃশির বংশের। মনঃশির ছেলের নাম মাখীর, মাখীরের ছেলের নাম গিলিয়দ, গিলিয়দের ছেলের নাম হেফর এবং হেফরের ছেলের নাম সলফাদ। সলফাদের মেয়েদের নাম হল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সলফাদের মেয়েরা ছিল ইউসুফের ছেলে মানশার বংশের। মানশার ছেলের নাম মাখীর, মাখীরের ছেলের নাম গিলিয়দ, গিলিয়দের ছেলের নাম হেফর এবং হেফরের ছেলের নাম সলফাদ। সলফাদের মেয়েদের নাম হল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের পুত্র মনঃশির বংশধর সলফাদের কন্যারা এসে এক দাবী জানাল। সলফাদের পিতা ছিলেন হেফর, হেফরের পিতা গিলিয়দ, গিলিয়দের পিতা মাখির, মাখিরের পিতা ছিলেন মনঃশি। সলফাদের কন্যাদের নাম যথাক্রমে মহলা, নোয়া, হগলা, মিলকা ও তিরসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সলফাদ ছিলেন হেফরের পুত্র| হেফর ছিলেন গিলিয়দের পুত্র| গিলিয়দ ছিলেন মাখীরের পুত্র| মাখীর মনঃশির পুত্র| মনঃশি যোষেফের পুত্র ছিলেন| সলফাদের পাঁচ কন্যা ছিল| তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীর অন্তর্ভুক্ত সলফাদের মেয়েরা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই মেয়েদের নাম এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।