Numbers 27:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, তুমি এই অবারীম পর্বতে উঠ, আর যে দেশ আমি বনি-ইসরাইলকে দিয়েছি, তা দেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “অবারীম পর্বতশ্রেণীর এই পর্বতে ওঠো এবং ইস্রায়েলীদের যে দেশ আমি দিতে চাই, সেই দেশ দেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই অবারীম পর্ব্বতে উঠ, আর যে দেশ আমি ইস্রায়েল-সন্তানগণকে দিয়াছি, তাহা দেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই অবারীম পর্বতে উঠ, আর যে দেশ আমি ইস্রায়েল-সন্তানগণকে দিয়াছি, তাহা দেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি অবারীম পাহাড়শ্রেণীর মধ্যেকার এই পাহাড়টায় উঠে যে দেশ আমি ইস্রায়েলীয়দের দিয়েছি সেটা দেখে নাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ মূসাকে বললেন, “তুমি অবারীম পাহাড়শ্রেণীর মধ্যেকার এই পাহাড়টায় উঠে যে দেশ আমি বনি-ইসরাইলদের দিয়েছি সেটা দেখে নাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই অবারিম পাহাড়ে উঠে যাও, সেখান থেকে যে দেশ আমি ইসরায়েলীদের দিয়েছি তা দেখে নাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু মোশিকে বললেন, “যর্দন নদীর পূর্বদিকের মরুভূমিতে যে কোনো একটি পর্বতের ওপরে যাও| ইস্রায়েলের লোকদের আমি যে দেশ দিচ্ছি সেটা তুমি দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে ওঠ, আর যে দেশ আমি ইস্রায়েল সন্তানকে দিয়েছি, তা দেখ।