Numbers 27:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মূসাকে বললেন, নূনের পুত্র ইউসার উপর আল্লাহ্‌র রূহ্‌ অধিষ্ঠিত; তুমি তাকে নিয়ে গিয়ে তার মাথায় হস্তার্পণ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়কে নিয়ে তার উপরে তুমি তোমার হাত রাখো, সে আত্মাবিষ্ট ব্যক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, নূনের পুত্র যিহোশূয় আত্মাবিষ্ট লোক; তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পণ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, নূনের পুত্র যিহোশূয় আত্মাবিষ্ট লোক; তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পণ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর উত্তরে সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়ের মধ্যে ঈশ্বরের আত্মা আছেন। তুমি তাকে এনে তার উপর তোমার হাত রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর জবাবে মাবুদ মূসাকে বললেন, “নূনের ছেলে ইউসার মধ্যে আল্লাহ্‌র রূহ্‌ আছেন। তুমি তাকে এনে তার উপর তোমার হাত রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, নুনের পুত্র যিহোশূয়ের উপর ঈশ্বরের আত্মা অধিষ্ঠিত। তুমি তার মাথায় হাত রেখে অভিষেক কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু মোশিকে বললেন, “নূনের পুত্র যিহোশূয় নতুন নেতা হবে| সে খুবই জ্ঞানী| তাকে নতুন নেতা করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়, যার মধ্যে আমার আত্মা বসবাস করে এবং তুমি তাকে নিয়ে তার মাথায় হাত রাখো।