Numbers 27:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মূসা ও ইমাম ইলিয়াসরের এবং নেতৃবর্গের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে জমায়েত-তাঁবুর দ্বারে দাঁড়িয়ে বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সমাগম তাঁবুর প্রবেশ মুখে মোশি, যাজক ইলীয়াসর, নেতৃবর্গ এবং সমগ্র সমাজের সামনে এসে দাঁড়াল। তারা বলল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মোশির সম্মুখে ও ইলিয়াসর যাজকের সম্মুখে এবং অধ্যক্ষগণের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারে দাঁড়াইয়া এই কথা কহিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মোশির সম্মুখে ও যাজক ইলিয়াসরের সম্মুখে এবং অধ্যক্ষগণের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারে দাঁড়াইয়া এই কথা কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মেয়েরা মিলন-তাম্বুতে ঢুকবার পথে গিয়ে মোশি আর পুরোহিত ইলিয়াসর এবং সমস্ত নেতা ও ইস্রায়েলীয়দের সামনে দাঁড়িয়ে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই মেয়েরা মিলন-তাম্বুতে ঢুকবার পথে গিয়ে মূসা আর ইমাম ইলিয়াসর এবং সমস্ত নেতা ও বনি-ইসরাইলদের সামনে দাঁড়িয়ে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা মোশি, পুরোহিত ইলিয়াসর সমস্ত গোষ্ঠী প্রধান ও জনমণ্ডলীর সাক্ষাতে সম্মিলন শিবিরের দ্বারে এসে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা সমাগম তাঁবুর প্রবেশ পথে মোশি, যাজক ইলিয়াসর, অন্যান্য নেতা এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বলল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মোশির সামনে ও ইলীয়াসর যাজকের সামনে এবং নেতাদের ও সমস্ত মণ্ডলীর সামনে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে এই কথা বলল,