Numbers 27:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাকে তোমার সম্মানের ভাগী কর, যেন বনি-ইসরাইলদের সমস্ত দল বাধ্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার কর্তৃত্বভারের কিছু অংশ তাঁকে দাও, যেন সমগ্র ইস্রায়েলী সম্প্রদায় তাঁকে মেনে চলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাকে তোমার সম্মানের ভাগী কর, যেন ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী আজ্ঞাবহ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাকে তোমার সম্মানের ভাগী কর, যেন ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী আজ্ঞাবহ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কিছুটা তুমি তার হাতে দাও যাতে ইস্রায়েলীয়েরা সবাই তাকে মেনে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কিছুটা তুমি তার হাতে দাও যাতে বনি-ইসরাইলরা সবাই তাকে মেনে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে তোমার কর্তৃত্ব ও বিশেষ সম্মানের অংশীদার করে নাও যাতে সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী তার আদেশ মেনে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লোকদের দেখিয়ে দাও যে তুমি তাকে নেতা করছ| তাহলে সমস্ত লোক তাকে মান্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাকে তোমার ক্ষমতা তার ওপর দাও, তার ফলে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী তাকে মেনে চলে।