Numbers 27:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে ইলিয়াসর ইমামের সম্মুখে দাঁড়াবে এবং ইলিয়াসর তার জন্য মাবুদের সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করবে; সে ও তার সঙ্গে সমস্ত বনি-ইসরাইল, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার হুকুমে বাইরে যাবে ও ভিতরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যাজক ইলিয়াসরের সামনে দাঁড়াবে, যে তার জন্য সদাপ্রভুর কাছে, ঊরিম মারফত সদাপ্রভুর সিদ্ধান্ত যাচ্ঞা করবে। তাঁর আদেশে সে এবং সমস্ত ইস্রায়েলী সম্প্রদায় বাইরে যাবে এবং তাঁর আদেশে তারা ভিতরে আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাঁড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করিবে; সে ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল-সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তাহার আজ্ঞায় বাহিরে যাইবে, ও তাহার আজ্ঞায় ভিতরে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাঁড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করিবে; সে ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল-সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তাহার আজ্ঞায় বাহিরে যাইবে, ও তাহার আজ্ঞায় ভিতরে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে পুরোহিত ইলিয়াসরের কাছে যেতে হবে, আর ইলিয়াসর তার হয়ে ঊরীমের সাহায্যে সদাপ্রভুর নির্দেশ জেনে নেবে। ইলিয়াসরের আদেশেই তাকে এবং ইস্রায়েলীয়দের অন্য সবাইকে চলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে ইমাম ইলিয়াসরের কাছে যেতে হবে, আর ইলিয়াসর তার হয়ে ঊরীমের সাহায্যে মাবুদের নির্দেশ জেনে নেবে। ইলিয়াসরের হুকুমেই তাকে এবং বনি-ইসরাইলদের অন্য সবাইকে চলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরোহিত ইলিয়াসরের সম্মুখে দাঁড়াবে এবং ইলিয়াসর প্রভু পরমেশ্বরের সম্মুখে পবিত্র পাশা উরিম নিক্ষেপ করে তার হয়ে সিদ্ধান্ত জেনে নেবে। তার নির্দেশ মত যিহোশূয় এবং সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অভিযানে বার হবে এবং ফিরে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করে তবে সে যাজক ইলিয়াসরের কাছে যাবে| ইলিয়াসর প্রভুর উত্তর জানার জন্য উরীমের সাহায্য নেবে| তখন ঈশ্বরের কথামতো যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত লোকরা কাজ করবে| যদি তিনি বলেন, ‘যুদ্ধে যাও’ তাহলে তারা যুদ্ধে যাবে| এবং যদি তিনি বলেন, ‘ঘরে যাও’ তাহলে তারা ঘরে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ইলীয়াসর যাজকের সামনে দাঁড়াবে এবং ইলীয়াসর তার জন্য ঊরী মের বিচারের মাধ্যমে দ্বারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করবে। সে ও তার সঙ্গে সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার আদেশে বাইরে যাবে ও তার আদেশে ভিতরে আসবে।”