Numbers 27:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা মাবুদের হুকুম অনুযায়ী কাজ করলেন। তিনি ইউসাকে নিয়ে ইমাম ইলিয়াসরের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ঠিক তাই করলেন, যে রকম সদাপ্রভু তাঁকে আদেশ করেছিলেন। তিনি যিহোশূয়কে নিয়ে যাজক ইলীয়াসর ও সমগ্র সমাজের সামনে দাঁড় করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সদাপ্রভুর আজ্ঞামত কর্ম্ম করিলেন, তিনি যিহোশূয়কে লইয়া ইলিয়াসর যাজকের সম্মুখে ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি সদাপ্রভুর আজ্ঞামত কর্ম করিলেন, তিনি যিহোশূয়কে লইয়া ইলিয়াসর যাজকের সম্মুখে ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ঈশ্বরের আদেশ মতই কাজ করলেন। তিনি যিহোশূয়কে পুরোহিত ইলিয়াসর ও ইস্রায়েলীয়দের সামনে উপস্থিত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা আল্লাহ্র হুকুম মতই কাজ করলেন। তিনি ইউসাকে ইমাম ইলিয়াসর ও বনি-ইসরাইলদের সামনে উপস্থিত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। তিনি যিহোশূয়কে পুরোহিত ইলিয়াসর এবং সমগ্র জনমণ্ডলীর সাক্ষাতে উপস্থিত করলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর আজ্ঞা পালন করলেন| মোশি যিহোশূয়কে যাজক ইলিয়াসর এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সামনে দাঁড়াতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই মোশি সদাপ্রভুর আদেশ মত কাজ করলেন। তিনি যিহোশূয়কে নিয়ে ইলীয়াসর যাজকের সামনে ও সমস্ত মণ্ডলীর সামনে উপস্থিত করলেন।