Numbers 27:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর মাথায় হস্তার্পণ করে তাঁকে হুকুম দিলেন; যেমন মূসার মাধ্যমে মাবুদ বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি তাঁর উপর হাত রাখলেন এবং তাঁকে নিয়োগ করলেন যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে সেরকমই নির্দেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার মস্তকে হস্তার্পণ করিয়া তাঁহাকে আদেশ দিলেন; যেমন মোশির দ্বারা সদাপ্রভু বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার মস্তকে হস্তার্পণ করিয়া তাঁহাকে আদেশ দিলেন; যেমন মোশির দ্বারা সদাপ্রভু বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর নির্দেশ মত তাঁর উপর হাত রেখে তাঁকে কাজের ভার দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের নির্দেশ মত তাঁর উপর হাত রেখে তাঁকে কাজের ভার দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তিনি তাঁর মাথায় হাত রেখে অভিষেক করে তাঁর উপর দায়িত্ব অর্পণ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যিহোশূয় যে নতুন নেতা সেটি দেখানোর জন্য মোশি তার ওপরে দু’হাত রাখলেন| প্রভু তাকে যে ভাবে বলেছিলেন সেভাবেই তিনি এই কাজটি করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর মাথায় হাত রাখলেন এবং পরিচালনা করতে আদেশ দিলেন, যেমন সদাপ্রভু তাঁকে করতে বলেছিলেন।