Numbers 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সলফাদের কন্যারা যথার্থ বলছে; তুমি ওদের পিতৃকুলের ভাইদের মধ্যে অবশ্য ওদেরকে স্বত্বাধিকার দেবে ও ওদের পিতার অধিকার ওদেরকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সলফাদের কন্যাগণ সঠিক কথাই বলেছে। তুমি নিশ্চিতরূপে তাদের বাবার আত্মীয়দের অধিকারের মধ্যে, তাদের ভূমির স্বত্বাধিকার দেবে এইভাবে, তাদের বাবার স্বত্বাধিকার, তাদের দান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদিগের মধ্যে অবশ্য উহাদিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধিকার উহাদিগকে সমর্পণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদের মধ্যে অবশ্য উহাদিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধিকার উহাদিগকে সমর্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সলফাদের মেয়েরা ঠিক কথাই বলেছে। তাদের বাবার বংশের লোকদের সংগে তাদেরও নিশ্চয়ই সম্পত্তির অধিকার তোমাকে দিতে হবে। তারা যাতে তাদের বাবার সম্পত্তি পায় তা তোমাকে দেখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সলফাদের মেয়েরা ঠিক কথাই বলেছে। তাদের পিতার বংশের লোকদের সংগে তাদেরও নিশ্চয়ই সম্পত্তির অধিকার তোমাকে দিতে হবে। তারা যাতে তাদের বাবার সম্পত্তি পায় তা তোমাকে দেখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে অবশ্যই তাদের সম্পত্তির অধিকার দেবে। তাদের পিতার স্বত্বাধিকার তাদের দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সলফাদ এর মেয়েরা ঠিক বলেছে| তাদের পিতার ভাইদের জমির অংশ ভাগ করে নেওয়াই তাদের উচিৎ হবে| সুতরাং যে জমিটা তুমি তাদের পিতাকে দিতে, সেই জমিটা তুমি ওদের দিয়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সলফাদের মেয়েরা ঠিকই বলছে; তুমি তাদের বাবার বংশের ভাইদের মধ্যে অবশ্যই তাদেরকে নিজের অধিকার দেবে ও তাদের বাবার অধিকার তাদেরকে সমর্পণ করবে।