Numbers 27:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলকে বল, কেউ যদি অপুত্রক হয়ে মারা যায় তবে তোমরা তার অধিকার তার কন্যাকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের বলো, ‘যদি কোনো ব্যক্তি মারা যায় ও তার ছেলে না থাকে তাহলে স্বত্বাধিকার তার মেয়ের হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি অপুত্রক হইয়া মরে, তবে তোমরা তাহার অধিকার তাহার কন্যাকে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি অপুত্রক হইয়া মরে, তবে তোমরা তাহার অধিকার তাহার কন্যাকে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ইস্রায়েলীয়দের বল যদি কেউ ছেলে না রেখে মারা যায় তবে তার সম্পত্তির অধিকার তার মেয়ে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বনি-ইসরাইলদের বল যদি কেউ ছেলে না রেখে মারা যায় তবে তার সম্পত্তির অধিকার তার মেয়ে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল যে কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তোমরা তার সম্পত্তি তার কন্যাকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং ইস্রায়েলের লোকদের জন্য এটিকে বিধি করে নাও| ‘যদি কোন ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে এবং সে মারা যায়, তাহলে তার যা কিছু আছে সে সব কিছুই তার মেয়েকে দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানদের বল, ‘কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলে না থাকে, তবে তোমরা তার অধিকার তার মেয়েকে দেবে।