Numbers 28:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তৎসংক্রান্ত পেয় উৎসর্গ ভিন্ন এটাই হচ্ছে প্রতি বিশ্রামবারের পোড়ানো-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিয়মিত হোম-নৈবেদ্য ও পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্ত এই হোম-নৈবেদ্য প্রতি বিশ্রামবারের জন্য প্রযোজ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিত্য হোম ও তৎসংক্রান্ত পেয় নৈবেদ্য ভিন্ন প্রতিবিশ্রামবারের হোম এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিত্য হোম ও তৎসংক্রান্ত পেয় নৈবেদ্য ভিন্ন প্রতি বিশ্রামবারের হোম এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিয়মিত পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়াও প্রত্যেক বিশ্রামবারে এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিয়মিত পোড়ানো-কোরবানী এবং তার সংগেকার ঢালন-কোরবানী ছাড়াও প্রত্যেক বিশ্রামবারে এই পোড়ানো-কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রতি বিশ্রাম দিবসে এই হোমবলি উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটি এই বিশ্রামের দিনের জন্য বিশেষ নৈবেদ্য| নিয়মিত যে নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেওয়া হয় তার সাথে এটি অতিরিক্ত নৈবেদ্য হিসেবে গণ্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইগুলি প্রতিদিনের র হোমবলি ও তার সঙ্গে পেয় নৈবেদ্য ছাড়া প্রতি বিশ্রামবারের হোমবলি।