Numbers 28:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রতি মাসের সূচনায় তোমরা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য নিখুঁত দু’টি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রত্যেক মাসের প্রথম দিনে, সদাপ্রভুর কাছে দুটি এঁড়ে বাছুর, একটি মেষ এবং সাতটি মদ্দা মেষশাবক, হোম-নৈবেদ্যরূপে উৎসর্গ করবে। এদের প্রত্যেকটিই ত্রুটিহীন হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিমাসের আরম্ভে তোমরা সদাপ্রভুর উদ্দেশে হোমের জন্য নির্দ্দোষ দুইটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতি মাসের আরম্ভে তোমরা সদাপ্রভুর উদ্দেশে হোমের জন্য নির্দোষ দুইটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রত্যেক মাসের প্রথম দিনে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, একটা ভেড়া এবং এক বছরের সাতটা বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। সেগুলোর প্রত্যেকটাকেই খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রত্যেক মাসের প্রথম দিনে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য দু’টা ষাঁড়, একটা ভেড়া এবং এক বছরের সাতটা বাচ্চা-ভেড়া কোরবানী দিতে হবে। সেগুলোর প্রত্যেকটাকেই নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতি মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য অল্প বয়সের নিখুঁত দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রত্যেক মাসের প্রথম দিনটিকে তুমি প্রভুকে একটি বিশেষ হোমবলি উৎসর্গ করবে| এই নৈবেদ্যটি হবে এক বছর বয়স্ক 2 টি ষাঁড়, 1 টি মেষ এবং 7 টি মেষশাবক| তাদের যেন অবশ্যই কোন খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতি মাসের শুরুতে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য নির্দোষ দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।