Numbers 28:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক একটি বাছুরের জন্য তিন দশমাংশ তেল মিশানো সুজির শস্য-উৎসর্গ এবং সেই ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজির ভক্ষ-নৈবেদ্য;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে শস্য-নৈবেদ্যরূপে এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে দিতে হবে। মেষটির জন্য শস্য-নৈবেদ্য হবে, তেলে মিশ্রিত এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক একটী গোবৎসের জন্য তিন দশমাংশ তৈলমিশ্রিত সূজির ভক্ষ্য-নৈবেদ্য, এবং সেই মেষের জন্য দুই দশমাংশ তৈলমিশ্রিত সূজির ভক্ষ্য-নৈবেদ্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক একটি গোবৎসের জন্য তিন দশমাংশ তৈলমিশ্রিত সুজির ভক্ষ্য-নৈবেদ্য, এবং সেই মেষের জন্য দুই দশমাংশ তৈল মিশ্রিত সুজির ভক্ষ-নৈবেদ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। এটা পোড়ানো-উৎসর্গ, সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা একটা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। এটা পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে আগুন্তেদেওয়া একটা কোরবানী যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক একটি বৃষের সঙ্গে তেলের ময়ান দেওয়া এক এফার দশ ভাগের তিন ভাগ ভক্ষ্য নৈবেদ্য, মেষটির সঙ্গে তেলের ময়ান দেওয়া এফার দশ ভাগের দুই ভাগ ময়দায় ভক্ষ্য নৈবেদ্য,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি ষাঁড়ের সঙ্গে তুমি অবশ্যই অলিভ তেলে মিশ্রিত 24 কাপ খুব মিহি ময়দার শস্য নৈবেদ্য উৎসর্গ করবে এবং মেষের সঙ্গে তুমি অবশ্যই অলিভ তেলে মিশ্রিত 16 কাপ খুব মিহি ময়দা দিয়ে তৈরী শস্যের নৈবেদ্য দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এক একটি ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য এবং সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য উত্সর্গ করবে।