Numbers 28:13 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এক একটি ভেড়ার বাচ্চার জন্য দশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজির শস্য-উৎসর্গ হবে; তাতে সেই পোড়ানো-কোরবানী মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার প্রত্যেকটি মেষশাবকের শস্য-নৈবেদ্য হবে এক ঐফার এক-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা। এই সমস্ত হোম-নৈবেদ্য, আগুনের মাধ্যমে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এক একটী মেষবৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সূজির ভক্ষ্য-নৈবেদ্য হইবে; তাহাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এক একটি মেষবৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সুজির ভক্ষ্য-নৈবেদ্য হইবে; তাহাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে তেলের ময়ান দেওয়া এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে। হোমের জন্য এই নৈবেদ্য হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে অলিভ তেলে মিশ্রিত 8 কাপ খুব মিহি ময়দা দিয়ে তৈরী দানা শস্যের নৈবেদ্য দেবে| এই নৈবেদ্যটি আগুনের সাহায্যে তৈরী হবে| এর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এক একটি ভেড়ার বাচ্চার জন্য এক এক দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য। তাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হবে।