Numbers 28:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক একটি বাছুরটির জন্য এক হিনের অর্ধেক ও সেই ভেড়ার জন্য এক হিনের তিন ভাগের এক ভাগ ও এক একটি ভেড়ার বাচ্চার জন্য এক হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর-রস তার পেয় উৎসর্গ হবে। এই কোরবানী সারা বছর ধরে করার জন্য প্রতি মাসের মাসিক পোড়ানো-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদের পরিপূরক পেয়-নৈবেদ্য হবে, প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে হিনের এক অর্ধাংশ; মেষটির হিনের এক-তৃতীয়াংশ এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারস। বছরের প্রত্যেক অমাবস্যায় এই মাসিক হোম-নৈবেদ্য উৎসর্গ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক একটী গোবৎসের জন্য হিনের অর্দ্ধেক, ও সেই মেষের জন্য হিনের তৃতীয়াংশ, ও এক একটী মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস তাহার পেয় নৈবেদ্য হইবে। ইহা সম্বৎসরের প্রতিমাসের মাসিক হোম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক একটি গোবৎসের জন্য হিনের অর্ধেক, ও সেই মেষের জন্য হিনের তৃতীয়াংশ, ও এক একটি মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস তাহার পেয় নৈবেদ্য হইবে। ইহা সম্বৎসরের প্রতিমাসের মাসিক হোম নৈবেদ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঢালন-উৎসর্গের জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে পৌনে দুই লিটার আংগুর-রস দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে সোয়া লিটার এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে প্রায় এক লিটার। এটা হল মাসিক পোড়ানো-উৎসর্গ। বছরের প্রত্যেক মাসে এটা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঢালন-কোরবানীর জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে পৌনে দুই লিটার আংগুর-রস দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে সোয়া লিটার এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে প্রায় এক লিটার। এটা হল মাসিক পোড়ানো-কোরবানী। বছরের প্রত্যেক মাসে এটা দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক একটি বৃষের সঙ্গে এক হিনের অর্ধেক পরিমাণ, মেষটির সঙ্গে এক হিনের তৃতীয়াংশ এবং এক একটি মেষশাবকের সঙ্গে একচতুর্থাংশ হিন পরিমাণ দ্রাক্ষাসুরা পেয় নৈবেদ্যরূপে উৎসর্গ করতে হবে। সারা বছর প্রতি মাসে এই হোম নৈবেদ্য উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি ষাঁড়ের সঙ্গে 2 কোয়ার্ট করে দ্রাক্ষারস, মেষের সঙ্গে 1-1/4 কোয়ার্ট দ্রাক্ষারস এবং প্রত্যেক মেষশাবকের সঙ্গে 1 কোয়ার্ট করে দ্রাক্ষারস পেয় নৈবেদ্য হিসেবে দিতে হবে| বছরের প্রত্যেক মাসে হোমবলি হিসেবে ঐগুলি অবশ্যই উৎসর্গ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক একটি ষাঁড়ের জন্য হিনের অর্ধেক, সেই ভেড়ার জন্য হিনের তিন ভাগের এক ভাগ ও এক একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর রস তার পেয় নৈবেদ্য হবে। এটা বছরের প্রতি মাসের মাসিক হোমবলি।