Numbers 28:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুনাহ্-কোরবানীর জন্য মাবুদের উদ্দেশে একটি ছাগল; প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার পেয় উৎসর্গ ভিন্ন এই কোরবানী করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর সঙ্গে পাপার্থক বলিরূপে, সদাপ্রভুর কাছে একটি পাঁঠাও উপহার দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাপার্থক বলির জন্য সদাপ্রভুর উদ্দেশে একটী ছাগ; নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহা উৎসর্গ করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাপার্থক বলির জন্য সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগ; নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহা উৎসর্গ করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিয়মিত পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিয়মিত পোড়ানো-কোরবানী এবং তার সংগেকার ঢালন-কোরবানী ছাড়া একটা ছাগল দিয়ে গুনাহের কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিয়মিত দৈনিক হোমবলি এবং পেয় নৈবেদ্য ছাড়াও তুমি অবশ্যই প্রভুকে একটি পুরুষ ছাগল দেবে| ঐ ছাগলটি হবে পাপার্থক নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপার্থক বলির জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে একটি পুরুষ ছাগল। প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা উৎসর্গ করতে হবে।