Numbers 28:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম দিনে পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সেদিন নিয়মিত কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম দিবসে পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম দিবসে পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম দিনে একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম দিনে একটি পবিত্র মিলন-মাহ্ফিল করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম দিনে পুণ্য সম্মেলন হবে। এই সময় তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ছুটির প্রথম দিনটিতে অবশ্যই তোমাদের একটি বিশেষ সভা হবে| ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম দিনের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না।