Numbers 28:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার বলে পোড়ানো-কোরবানীর জন্য দু’টি ষাঁড়, একটি ভেড়া ও এক বছর বয়সের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে, তোমাদের জন্য সেগুলো নিখুঁত হওয়া চাই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিকট আগুনের মাধ্যমে এক নৈবেদ্য, অর্থাৎ এক হোম-নৈবেদ্য নিবেদন কোরো। দুটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিতে হবে। এর সব কটিই ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া হোমার্থে দুইটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস উৎসর্গ করিবে, তোমাদের জন্য সেগুলি নির্দ্দোষ হওয়া চাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া হোমার্থে দুইটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে, তোমাদের জন্য সেইগুলি নির্দোষ হওয়া চাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে দু’টা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সেগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী হিসাবে দু’টা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে পোড়ানো-কোরবানী দিতে হবে। সেগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমানলে আহুতি দেওয়ার জন্য দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। সেগুলি নিখুঁত হওয়া চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রভুকে হোমের জন্য নৈবেদ্য দেবে| হোমবলির নৈবেদ্যগুলো হবে 2টি ষাঁড়, 1টি মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক| তাদের অবশ্যই যেন কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে হোমবলির দোষমুক্ত দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।