Numbers 28:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে হুকুম কর, তাদেরকে বল, আমার উপহার, আমার উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত আমার শস্য-উৎসর্গ, যথা সময়ে আমার উদ্দেশে নিবেদন করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের আদেশ দিয়ে তাদের এই কথা বলো, ‘তোমরা নিরূপিত সময়ে, আমার আনন্দদায়ক সুরভিরূপে, আগুনের মাধ্যমে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, আমার উপহার, আমার উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত আমার ভক্ষ্য-নৈবেদ্য, যথাসময়ে আমার উদ্দেশে নিবেদন করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, আমার উপহার, আমার উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত আমার ভক্ষ্য-নৈবেদ্য, যথাসময়ে আমার উদ্দেশে নিবেদন করিতে হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও এবং বল, আমার উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্য, সুরভিত ভক্ষ্য নৈবেদ্য যথাসময়ে হোমানলে আহুতি দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের এই আজ্ঞা কর| তাদের বলো যে ঠিক সময়ে শস্যের নৈবেদ্য এবং উৎসর্গ দেওয়ার ব্যাপারে তারা যেন নিশ্চিত হয়| ঐ নৈবেদ্যগুলি আগুনের সাহায্যে তৈরী করতে হবে| তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, তাদেরকে বল, আমার উপহার, আমার উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী ভক্ষ্য নৈবেদ্য, সঠিক দিনের আমার উদ্দেশ্যে নিবেদন করতে হবে।