Numbers 28:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এক একটি বাছুরের জন্য তিন দশমাংশ ও সেই ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে পরিপূরক শস্য-নৈবেদ্য দিতে হবে, তেলে মিশ্রিত এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এক একটী গোবৎসের জন্য তিন দশমাংশ, ও সেই মেষের জন্য দুই দশমাংশ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এক একটি গোবৎসের জন্য তিন দশমাংশ, ও সেই মেষের জন্য দুই দশমাংশ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর জন্য প্রত্যেকটা ষাঁড়ের সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির জন্য দুই দশমাংশ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তোমরা অবশ্যই প্রত্যেকটি ষাঁড়ের সঙ্গে শস্য নৈবেদ্য হিসাবে অলিভ তেলে মিশ্রিত 24 কাপ খুব মিহি ময়দা, মেষের সঙ্গে শস্য নৈবেদ্য হিসাবে তেলে মিশ্রিত 16 কাপ খুব মিহি ময়দা এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে শস্য নৈবেদ্য হিসাবে তেলে মিশ্রিত 8 কাপ খুব মিহি ময়দা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক একটি ষাঁড়ের জন্য তিন দশ ভাগের এক ভাগ ও সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ।